বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

পূর্ব ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিমান হামলা ছাড়াও পূর্ব ইউক্রেনের প্রধান শহরগুলোয় আর্টিলারি ফায়ার দিয়ে আক্রমণ চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পাল্টা আক্রমণ পরিকল্পনাসহ যুক্তরাষ্ট্রের কয়েক শ’ নথি ফাঁস হওয়ার ঠিক এই সময়ে এমন জোরালো হামলা করল রাশিয়া।

ইউক্রেনীয় বাহিনী দাবি করেছে, রুশ সেনারা মঙ্গলবার পূর্ব ডোনেটস্ক অঞ্চলে ব্যাপক আক্রমণ চালিয়েছে। যেখানে বেশ কয়েকটি শহর ভারী বোমাবর্ষণের শিকার হয়েছে।

এদিকে, ফাঁস হওয়া গোপন নথিপত্র থেকে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, পশ্চিমা দেশগুলোর স্পেশাল ফোর্সগুলোর সেনা সদস্যরা গোপনে ইউক্রেনে অবস্থান করছেন।

ফাঁস হওয়া নথিগুলোর মধ্যে ২২ মার্চের একটি নথিতে উল্লেখ রয়েছে, ইউক্রেনে যুক্তরাজ্যের ৫০ জন, লাটভিয়ার ১৭ জন, ফ্রান্সের ১৫ জন, যুক্তরাষ্ট্রের ১৪ জন এবং নেদারল্যান্ডসের স্পেশাল ফোর্সের একজন সেনা অবস্থান করছেন। তবে ওই নথিতে ইউক্রেনের কোন অঞ্চলে এসব সেনারা অবস্থান করছেন সে বিষয়ে কিছু উল্লেখ নেই।

ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর স্পেশাল ফোর্সের সেনাদের সংখ্যা খুবই কম। তবে এ নিয়ে সন্দেহ নেই এ বিষয়টি উত্তেজনা সৃষ্টি করবে। রাশিয়া এ ইস্যুকে সামনে আনার চেষ্টা করবে। দেশটি দাবি করবে, তারা শুধুমাত্র ইউক্রেনের সেনাদের সঙ্গে নয়, ন্যাটোর সেনাদের বিরুদ্ধেও যুদ্ধ করছে।

এদিকে ইউক্রেনে নিজেদের স্পেশাল ফোর্সের ৫০ জন সেনা থাকার বিষয়টি নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেনি যুক্তরাজ্য। তবে দেশটি জানিয়েছে, যেসব গোপন নথি ফাঁস হয়েছে সেগুলো দেখে বোঝা যাচ্ছে, ‘এগুলো মারাত্মক পর্যায়ের ভুল’ তথ্য।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া নথিগুলো আসল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও বলা হচ্ছে, এসব নথির কিছু অংশ কাঁটছাট করা হয়েছে। কিছু কিছু জায়গায় আসল তথ্য মুছে দিয়ে নকল তথ্য জুড়ে দেওয়া হয়েছে। সূত্র: রয়টার্সটিআরটি ওয়ার্ল্ড

কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৩,/সকাল ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit