বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দক্ষিণ আফ্রিকায় আবাসিক ভবনে গুলিবর্ষণে, নিহত ১১ জন যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই ১০ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গ্রিন টি নয়, ঘরে তৈরি এই ৫ পানীয়তেই মিলবে অ্যান্টি-অক্সিড্যান্ট শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প ফ্রিল্যান্সারদের টার্গেট করে যেভাবে প্রতারণা করে চক্রটি ২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল ৬ প্রাণ, মৃত্যু ২০০ ছাড়াল

চৌগাছায় এক মাদক ব্যবসায়ী আটক ৮১ বোতল ফেনসিডিল উদ্ধার 

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২৮২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছার অভিযান চালিয়ে তরিকুল ইসলাম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন চৌগাছা থানা পুলিশ।  এ সময় তার নিকট থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।  সোমবার  (১০ এপ্রিল) ভোরে উপজেলার তীলকপুর গ্রামের নিজ বাসভবনের পিছন থেকে ফেনসিডিল তাকে আটক করা  হয়। 

আটক তরিকুল  ইসলাম উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের তীলকপুর গ্রামের রমজান আলীর ছেলে। থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরবেলায় এস আই বিপ্লব সরকার সঙ্গীয় ফোর্স সহ উপজেলার স্বরুপদাহ ইউনিয়নে একটি অভিযান পরিচালনা করে। এসময় তীলকপুরে নিজ বাড়ির পিছন থেকে তরিকুল ইসলামকে ৬০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।

এদিকে একইদিনে অপর একটি অভিযানে এ এস আই শাহাবুদ্দিন সঙ্গীয় ফোর্স সহ স্বরুপদাহ ইউনিয়নের কাকুড়িয়া গ্রাম থেকে আরেক মাদক ব্যবসায়ীকে ধাওয়া করলে ২১ বোতল ফেন্সিডিল ফেলে পালিয়ে যায় সে। এসময় ফেনসিডিলসহ একটি লাল-কালো রঙ্গের (ডিসকভার-১৩৫ সিসি) মোটরসাইকেল জব্দ করে থানা পুলিশ। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৩,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit