বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল এনবিআর বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী ২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২ নিশাঙ্কা-আসালাঙ্কাকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকা কনট প্লেসে বিক্ষোভ করতে পারবেন অভিজিৎ: দিল্লি হাইকোর্ট চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রেমিক যুগল নিহত ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় ওয়াকআউট বাংলাদেশের দুর্গাপুরে আরাফাত রহমান কোকোর স্মরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দুর্গাপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক

১০০ শতাংশ লাভে জুতা বিক্রি: ২ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৪০ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে ১০০ শতাংশ লাভে জুতা বিক্রি করায় দুটি জুতার শোরুমকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (১০ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়ার নেতৃত্বে জেলার মাইজদী বাজারে এ অভিযান চালানো হয়।

সহকারী পরিচালক কাওছার মিয়া বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলার মাইজদী বাজারে জুতা এবং কাপড়ের শোরুমে ভোক্তা অধিদফতর অভিযান চালায়। এ সময় সদর উপজেলার সুপার মার্কেটে ভোক্তা অধিদফতরের অভিযানে বেশি দামে জুতা বিক্রি করায়  অ্যাবি ও গেইট মহল সুজ নামে দুটি প্রতিষ্ঠানকে ৫হাজার টাকা করে মোট ১০ হাজার জরিমানা করা হয়। অপরদিকে, একই অভিযোগে গালিব কাপড়ের শোরুমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, ৬৯০  টাকার জুতা বিক্রি করা হচ্ছে ১৩৫০-১৪০০টাকায়।  

এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী এবং সুধারাম মডেল থানা পুলিশ।

কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit