বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

মেসিকে ভেড়াতেই তিন তারকাকে বিক্রি করবে বার্সা!

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৩৫ Time View

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে রোমাঞ্চিত বার্সেলোনা সমর্থকরা। পিএসজির সঙ্গে আসছে জুনেই চুক্তির মেয়াদ ফুরাবে আর্জেন্টাইন মহানায়কের। এই সময়ের মধ্যে নতুন করে চুক্তি স্বাক্ষর না করলে এই গ্রীষ্মেই বিনা ট্রান্সফার ফিতে ক্লাব বদল করতে পারবেন তিনি। পিএসজির সঙ্গে মেসির নতুন চুক্তির সম্ভাবনা কমেছে দিনে দিনে। তার সম্ভাব্য নতুন গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে বার্সেলোনার নামও। তবে তাকে দলে ভেড়াতে হলে হয় মেসিকে বেতন কমাতে হবে নতুবা খেলোয়াড় বিক্রি করে স্লট ফাঁকা করে বেতন কাঠামো ঠিক রাখতে হবে।

আসছে গ্রীষ্মে দলের শক্তি বৃদ্ধি করতে চায় কাতালান জায়ান্টরা। আক্রমণ ভাগের পাশাপাশি রক্ষণভাগেও নতুন খেলোয়াড় দলে ভেড়াতে চায় তারা। যে কারণে তারা বিক্রি করে দিতে চায় বেশ কজন তারকা খেলোয়াড়কে। যে তালিকায় আছেন আনসু ফাতি, রাফিনিয়া ও ফেরান তরেসের নাম। এমনটাই জানিয়েছে স্পোর্ত। এই গ্রীষ্মেই এই তিন তারকাকে বিক্রি করে দিতে চায় কাতালানরা। তাই আগ্রহী দলগুলোর প্রস্তাবের অপেক্ষায় তারা।

লা লিগায় উড়লেও বাকি প্রতিযোগিতায় বার্সা আশানুরূপ ফল আনতে পারছে না। সবশেষ কোপা দেল রে’র সেমিফাইনালে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে এক হালি গোল খেয়েছে জাভির দল। গোটা ম্যাচে রাফিনিয়া, আনসু ফাতি বা তরেসরা পাত্তাই পায়নি রিয়ালের রক্ষণভাগের সামনে। তাই আক্রমণভাগের শক্তি বৃদ্ধিকে অগ্রাধিকার দিচ্ছে তারা। দলে নতুন মুখ ভেড়াতে কিছু খেলোয়াড় বিক্রি করতেই হবে কাতালান জায়ান্টদের। লা লিগার আর্থিক স্বচ্ছতা নীতির মধ্যে থেকেই দলের শক্তি বৃদ্ধির ভাবনায় এক মৌসুম আগেই দলে ভেড়ানো রাফিনিয়া ও আনসু ফাতি-ফেরান তরেসের মতো তরুণ প্রতিভা ছেড়ে দিতে কার্পন্য করছে না তারা।

লিওনেল মেসির উত্তরসূরি মনে করা হলেও ইনজুরিতে অনেকটাই পিছিয়ে পড়েছেন আনসু ফাতি। মেসির ১০ নম্বর জার্সি গায়ে মাঠের চেয়ে হাসপাতালেই বেশি থাকেন তিনি। দলের প্রত্যাশা অনুযায়ী পারফর্মও করতে পারেননি। তাই এই গ্রীষ্মে তাকে ছেড়ে দিতে প্রস্তুত বার্সা। এ জন্য তার প্রতিনিধিকে নতুন ক্লাব খুঁজতে বলছে ক্লাব। ম্যানচেস্টার ইউনাইটেডসহ বেশ কয়েকটি ক্লাব ফাতিকে দলে ভেড়াতে ইচ্ছুক।

এদিকে গত মৌসুমেই লিডস থেকে রাফিনিয়াকে দলে ভেড়ায় বার্সা। নতুন ক্লাবে খেলছেও ভালো। কিন্তু ক্লাব ছাড়তে হতে পারে তাকেও। তাকে দলে নিতে আগ্রহী প্রিমিয়ার লিগের দল চেলসি। বার্সার পাশাপাশি চেলসিও গত মৌসুমের শেষে তাকে দলে ভেড়াতে লড়াই করেছিল।
আর তরেসের প্রতি আগ্রহ আছে অ্যাথলেতিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের মতো ক্লাব। তবে এ ক্ষেত্রে চিন্তার জায়গা হচ্ছে তার মূল্য। ৫৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার সিটি থেকে দলে ভেড়ানো তরেসকে বিক্রি করে সে টাকা উঠে আসবে কিনা তা নিয়ে সন্দেহ আছে ক্লাবটির।

আসছে গ্রীষ্মে মেসির প্রত্যাবর্তনের স্বপ্ন দেখা বার্সেলোনা ধারে দলে ভেড়াতে চায় বায়ার্ন মিউনিখে থাকা জোয়াও কান্সেলোকেও। ম্যানসিটি থেকে ধারে বায়ার্নে যাওয়া কান্সেলোকে ৭০ মিলিয়নে কেনার সুযোগ থাকলেও কিনবে না বায়ার্ন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৩,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit