বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫ জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ 

কানাডায় ঈদ উপলক্ষে উন্মোচিত স্মারক ডাকটিকিট

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : মুসলিমদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছে কানাডার ডাক বিভাগ। গত ৩ এপ্রিল প্রকাশিত ডাকটিকিটে রয়্যাল অন্টারিও মিউজিয়ামে সংরক্ষিত সাত শ বছরের পুরনো সিরামিক বাটির ছবি রয়েছে। এতে বড় আকারে আরবিতে ‘ঈদ মোবারক’- অর্থাৎ আপনার ঈদ আনন্দময় হোক লেখা রয়েছে।

কানাডার ডাক বিভাগের বিবরণ থেকে জানা যায়, সাত শ বছরের পুরনো বাটির সঙ্গে ঈদুল ফিতরের উৎসবের বিশেষ সংযোগ রয়েছে। পবিত্র রমজান মাসের ৩০ দিন ইসলামের অবশ্য পালনীয় বিধান রোজার পর ঈদ উৎসব উদযাপন করা হয়। হাতে তৈরি বাটিটি ১৩২৯ সালে ইরানে শক্ত পাথরের পেস্ট দিয়ে তৈরি করা হয়েছিল। মধ্যপ্রাচ্যের মৃৎশিল্পীরা স্থল ফটিক, কাচ ও কাদামাটির মিশ্রণ থেকে সেই শক্ত পাথরের উপাদান উদ্ভাবন করে। মনে করা হয়, বাটিটি ইফতারের সময় খেজুর, স্যুপ ও অন্যান্য খাবার পরিবেশনে ব্যবহৃত হতো। বাটির গায়ে জ্যামিতিক নকশায় নীল, বেগুনি ও কালো রঙের নানা ফুলের চিত্র আঁকা হয়। বাটির ভেতরে গ্রহীতার কল্যাণ কামনা করে একটি ফার্সি কবিতা খোদাই রয়েছে।

কানাডার জনসাধারণের বৈচিত্র্যময় সংস্কৃতি উদযাপন করতে প্রতিবছর ঈদ, দিওয়ালি, হানুক্কা ও ক্রিসমাস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করা হয়। সাংস্কৃতিক উদযাপনের অংশ হিসেবে পঞ্চমবারের মতো আসন্ন ঈদ উপলক্ষে ডাকটিকিটটি উন্মোচিত হয়। এর আগে ২০১৭, ২০২০, ২০২১ ও ২০২২ সালেও এমন আয়োজন ছিল।

সূত্র : কানাডা পোস্ট

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৩,/রাত ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit