শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি

দুই শতক জমির জন্য ছোটভাই পিটিয়ে মারলেন বড়ভাই

জিন্নাতুল ইসলাম জিন্না,
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১০০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : মাত্র দুই শতক জমির জন্য লালমনিরহাটের হাতীবান্ধায় ছোটভাই জাকিরুল ইসলামকে লাঠি দিয়ে পিটিয়ে মারলেন বপন বড়ভাই জহুরুল ইসলাম।শনিবার (৮ এপ্রিল) বেলা ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকিরুল ইসলাম মিষ্টারের মৃত্যু হয়। এর আগে শুক্রবার উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের পাটিকাপাড়ায় জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাধে।

জানা যায়, হাতিবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের ওই এলাকার কেরামত আলীর দুই ছেলে জহুরুল ও জাকিরুল ইসলাম মিস্টার এর মাঝে দুই শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলছিলো। শুক্রবার সকালের দিকে ওই জমিতে জাকিরুল ইসলাম মিষ্টার কাজ করতে গেলে তার বড় ভাই জহুরুল ইসলাম বাধা দেয়। এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা বেঁধে যায়। বাকবিতন্ডার এক পর্যায়ে বড় ভাই ও তার ছেলে  মুকুল রব্বানী এবং স্ত্রী মহিমা বেগমসহ মিস্টারের মাথায় সজোড়ে আঘাত করে। এতে  জাকিরুল গুরুতর আহত হলে তার পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় সেখানে তার অবস্থার অনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধিন অবস্থায় আজ শনিবার সকালে তার মৃত্যু হয়। নিহত মিস্টারের স্ত্রী ও তিন মেয়ে রয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহআলম বলেন, নিহত মিস্টারের শাশুড়ী জরিনা বেগম বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত আসামীরা পলাতক রয়েছে ডাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৬:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit