শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেন জালি কাবাব!

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৪৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সাধারণত কোনও অনুষ্ঠান বাড়ি কিংবা রেস্টুরেন্ট ছাড়া জালি কাবাব খাওয়াই হয় না। এটি তৈরি করা বেশ ঝক্কির ভেবে অনেকেই বাড়িতে বানাতে চান না। কিন্তু সবসময় তো আর দোকান থেকে কিনে খাওয়া সম্ভব হয় না।

আজ আমরা আপনাদের জানাব জালি কাবাব বানানোর খুব সহজ পদ্ধতি। কাবাবের উপরে জালের আস্তরণ থেকেই এই কাবাবের নাম হয়েছে জালি কবাব। চলুন তবে জেনে নেওয়া যাক, এই সুস্বাদু কাবাব তৈরির সহজ পদ্ধতি।জালি কাবাবের উপকরণ – চিকেন কিমা, ২টো ডিম, পাউরুটির স্লাইস কয়েকটা, আধ কাপ টক দই, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, আধ চা চামচ জায়ফল-জয়িত্রী গুঁড়ো, ১ চামচ গোলমরিচ গুঁড়ো, আদা ও রসুন বাটা, ১ চামচ পাতিলেবুর রস, টোম্যাটো সস, ব্রেড ক্রাম্বস, স্বাদ অনুযায়ী লবণ, ভাজার জন্য  তেল।

জালি কাবাব বানানোর পদ্ধতি – মুরগির মাংসের কিমা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একেবারে শুকনো করে নিতে হবে। পাউরুটির স্লাইসগুলো পানিতে ভিজিয়ে চটকে নিন ভালো ভাবে। এবার একটা বাটিতে পাউরুটি মাখা, চিকেন কিমা, টক দই, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, জায়ফল-জয়িত্রী গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা ও রসুন বাটা ভালো করে মাখিয়ে নিন। এতে পাতিলেবুর রসও মিশিয়ে নেবেন। মিশ্রণটি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিন। এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে গোল করে চ্যাপ্টা করে নিন। একটা বাটিতে ব্রেড ক্রাম্বস এবং অন্য একটা বাটিতে ডিম ফেটিয়ে রাখুন। প্রথমে কাবাবগুলোর দু’পিঠে ব্রেড ক্রাম্বস মাখিয়ে, তারপর ডিমের গোলায় ডুবিয়ে নিন। কড়াইতে তেল গরম করে ডুবো তেলে ভাজুন। আঁচ কমিয়ে ভাজবেন। ভাজা প্রায় হয়ে এলে চামচে করে ডিমের গোলা কাবাবের ওপর ছড়িয়ে দিন ঠিক জালের মতো করে। এবার কাসুন্দি ও পুদিনা চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন জালি কাবাব।

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit