বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

জেলেনস্কি প্রথমবার ইফতারের আয়োজন করলেন

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানী কিয়েভে ক্রিমিয়ার তাতার কালচারাল সেন্টারে এক ইফতারের আয়োজন করেছেন জেলেনস্কি। স্থানীয় সময় শুক্রবার (৭ এপ্রিল) এই ইফতারের আয়োজন করা হয়। এ সময় ক্রেমলিন-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় সংখ্যালঘু মুসলিম তাতার সম্প্রদায়ের প্রতি রাশিয়ার আচরণের নিন্দা জানান জেলেনস্কি। রাশিয়া থেকে ক্রিমিয়া পুনর্দখলের প্রতিশ্রুতি দেন তিনি।

ইফতারের আগে ফ্রন্টলাইনে লড়াই করা মুসলিম সেনাদের হাতে মেডেল তুলে দেন জেলেনস্কি। এ সময় সমগ্র বিশ্বের মুসলিমদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। জেলেনস্কি ঘোষণা দেন, এখন থেকে প্রতিবছর রমজানের একটি দিন আনুষ্ঠানিকভাবে ‘সম্মানজনক বিশেষ ইভেন্ট’ হিসেবে পালন করা হবে। যে ইফতার আয়োজনে যোগ দেবেন ইউক্রেনের রাষ্ট্রপ্রধান।

জেলেনস্কি বলেন, সব কমিউনিটির মানুষের প্রতি শ্রদ্ধাশীল ইউক্রেন। বিশ্ব মুসলিম সম্প্রদায় রমজানের এই কঠিন এক সংযমকে সম্মানের চোখে দেখে ইউক্রেন। ইউক্রেনীয় মুসলিম সেনাদের পুরস্কৃত করতে পেরে ও তাদের সঙ্গে ইফতার করার সুযোগ পেয়ে আমি গর্বিত।

মুসলিম সেনা সদস্যদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ক্রিমিয়া দখলের সঙ্গে সঙ্গে রাশিয়া ইউক্রেনকে দাস বানানোর প্রচেষ্টা শুরু করেছে। রাশিয়া ক্রিমিয়ার বাসিন্দা, ইউক্রেনীয় ও ক্রিমিয়ার তাতার জনগোষ্ঠীর ওপর দমন-পীড়ন চালিয়েছে। ক্রিমিয়া দখলমুক্ত করা ছাড়া ইউক্রেন বা বিশ্বের কাছে আর কোনো বিকল্প নেই। আমরা ক্রিমিয়ায় ফিরে যাব। ক্রিমিয়ার ২০ লাখ জনগোষ্ঠীর ১২ থেকে ১৫ শতাংশ তাতার সম্প্রদায়।  

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit