মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

না খেয়ে কেউ মারা গেছে প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত ১৪ বছরে দেশে একজন মানুষ না খেয়ে মারা গেছে এটি যদি কেউ বলতে পারেন, কোনো বিএনপি নেতাকর্মী প্রমাণ করতে পারে আমি রাজনীতি ছেড়ে দেব।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় কদমতলী থানা ও ৫২, ৫৮, ৫৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শেষে তিনি এই কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দেশের কিছু পত্রিকা, কিছু মিডিয়া প্রমাণ করতে চায় বাংলাদেশের খুব গরিব অবস্থা। বাংলাদেশের মানুষের শান্তি নাই। বাংলাদেশের মানুষের সুখে নাই। তারা বোঝাতে চায়, রাজাকার-আল বদর-পাকিস্তানের লেজুরবৃত্তিকারী জামায়াত-বিএনপি নেতাদের সঙ্গে সুর মিলিয়ে; ‘বাংলাদেশ করে লাভ হয়নি-পাকিস্তানই ভালো ছিল’, তারা মনবতার শত্রু-বাংলাদেশের শত্রু।

ইভিএমের বিষয়ে ড. আব্দুর রাজ্জাক বলেন, ইভিএম পদ্ধতি বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনকে স্বাধীন করা হয়েছে বলেই এটা সম্ভব হয়েছে। এ কারণে বিএনপির এখন আন্দোলনের কোনো ইস্যু নেই। তাই দল‌টি সিদ্ধান্তহীনতায় ভুল পথে হাঁটছে।

তিনি ব‌লে‌ন, নির্বাচন কমিশনের নিয়ম মেনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় যেতে চায়। অপর‌দি‌কে বিএনপি জ্বালাও-পোড়াও করে ক্ষমতায় যে‌তে চায়।

এ সময় দলীয় নেতাকর্মী‌দের প্রতি বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সজাগ থেকে যেকোনো প্রয়োজনে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit