মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলার ঘটনা পরিকল্পিত হতে পারে: পুলিশ কমিশনার

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, বঙ্গবাজারের পাশে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে বিক্ষিপ্ত কিছু জনতা ভাঙচুর করেছে। এ সময় অফিসও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। মনে হচ্ছে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের হামলাটি পরিকল্পিত আক্রমণ। আমরা এই মামলা রেকর্ড করেছি। এর মধ্যে ১১ জন আসামিকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃতদের সঙ্গে ভিডিও ফুটেজের অনেকের চেহারার মিল আছে। আমরা তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছি।

তিনি বলেন, মনে হচ্ছে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের হামলাটি পরিকল্পিত আক্রমণ।

শনিবার দুপুরে বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।   

এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ফায়ার সার্ভিসে হামলার ঘটনায় গ্রেফতার আসামিদের আরও জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করব। এখানে অন্য কোন পরিকল্পনা, ভিন্ন কোনো দৃষ্টিকোণ ও ভিন্ন কোনো গোষ্ঠীর থেকে এই ঘটনা ঘটিয়েছে কিনা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তথ্য পেলে জানাব।  

পুলিশ কমিশনার বলেন, আমি মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি বঙ্গবাজারের আগুন লাগার স্থানে বহুতল ভবন করার কথা ছিল। ব্যবসায়ীদের এক অংশ এখানে বহুতল ভবন করার বিপক্ষে। তাদের (ব্যবসায়ীদের) মধ্যে দ্বন্দ্ব আছে। বঙ্গবাজারে আগুন লাগার কারণ কি, সেটা নিয়ে তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit