মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করেছে চীন।  শনিবার শুরু হওয়া এ মহড়া তিন দিন চলবে। এদিকে আজ তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন ১০ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন।  খবর সিএনএন ও রয়টার্সের। 

চীনা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড বিবৃতিতে জানায়, তাইওয়ান প্রণালিতে ৮-১০ এপ্রিল ‘যুদ্ধ প্রস্তুতির টহল’ বা মহড়া চলবে। 

কমান্ড মুখপাত্র সিনিয়র কর্নেল শি ইয়ি বলেন, ইউনাইটেড শার্প সোর্ড তাইওয়ানের উত্তর-দক্ষিণে এবং পূর্বে সমুদ্র ও আকাশপথে এ সামরিক মহড়ায় সম্পৃক্ত থাকবে।

তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব সীমান্তের জলরাশির আকাশসীমায় চীনের যুদ্ধবিমানগুলো মহড়ায় অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানান তিনি। 

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই উত্তর আমেরিকা সফর শেষে দেশে ফেরার পথে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে সাক্ষাৎ করেন। তবে চীন আগেই হুশিয়ারি উচ্চারণ করে বলেছিল, এ ধরনের বৈঠকের পরিণাম হবে ভয়াবহ। 

গত বছরের আগস্টের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি যখন তাইওয়ান সফর করেন, সেই সময়ও তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালায় চীনের সামরিক বাহিনী। এবার তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের শেষে মহড়া চালাচ্ছে চীন। 

অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন তিন দিনের চীন সফর সমাপ্ত করেছেন। এমন সময় সামরিক মহড়া চালুর ঘোষণা দিল চীন।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের মহড়া আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এরই মধ্যে শনিবার স্থানীয় সময় ভোর ৬টায় তিনটি জাহাজ ও ১৩টি বিমান দেখা গেছে। শনাক্ত করা বিমানগুলোর মধ্যে ৪টি তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে এবং তাইওয়ানের দক্ষিণ-পূর্ব এডিআইজেড অঞ্চলে প্রবেশ করেছে।

 

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৩,/দুপুর ২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit