মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ইসরায়েল-ফিলিস্তিনের উত্তেজনা নিরসনে মধ্যস্থতায় কাতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আল-আকসা মসজিদে সংঘাতকে কেন্দ্র করে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সৃষ্ট উত্তেজনা নিরসনে মধ্যস্থতার কাজ করছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কাতার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, “সাম্প্রতিক উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারী রাষ্ট্র হিসেবে কাতার সবপক্ষের সঙ্গেই কথা বলছে। আজ (শনিবার) দুপুরে দু’পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আমাদের বৈঠকের সূচি নির্ধারিত হয়েছে।”

গত বুধবার আল আকসা মসজিদের চত্বরে কয়েকশ ফিলিস্তিনি মুসল্লির সঙ্গে সংঘাত হয় ইসরায়েলি পুলিশের। সেই সংঘাতের ৪৮ ঘণ্টার মধ্যে শুক্রবার অবরুদ্ধ পশ্চিম তীরের ইফরাত শহর এবং ইসরায়েলের বৃহত্তম শহর তেল আবিবে বন্দুক ও গাড়ি হামলায় নিহত হন তিন বিদেশি পর্যটক।

তারপর ওই দিনই সন্ধ্যার পর ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে সেনা ও পুলিশ বাহিনীর সদস্যদের সমাবেশের ডাক দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit