বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

একসঙ্গে না ফেরার দেশে দুই বন্ধু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৮০ Time View

 ডেস্ক নিউজ :  ‍কুমিল্লায় একসঙ্গে না ফেরার দেশে দুই বন্ধু। অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, দুই বন্ধু একটি মোটরসাইকেলে নিয়ে লালমাই এলাকায় যাচ্ছিলেন। তাদের বেপরোয়া গতির মোটরসাইকেলটি একটি অজ্ঞাত গাড়ির পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

নিহতরা হলেন- লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের কেশনপাড় গ্রামের মো. হুমায়ুন কবিরের ছেলে আবদুল্লাহ আল মামুন (১৪) এবং চণ্ডীপুর গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মাসুদ আলম (১৫)। এদের মধ্যে আবদুল্লাহ আল মামুন বাগমারা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা একে অপরের বন্ধু বলে জানা গেছে।তাদের মরদেহ এলাকায় নেওয়ার পর শোকের ছায়া নেমে আসে।
 
লালমাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম ভূঁইয়া বলেন, কী গাড়ির পেছনে ধাক্কা খেয়ে ওই দুর্ঘটনা ঘটে তা নিশ্চিত হওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে বিকালে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৩,/রাত ১০:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit