বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

ওমরাহ ভ্রমণে বেশি অর্থ না নেওয়ার পরামর্শ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : ওমরাহযাত্রীদের বেশি পরিমাণ নগদ অর্থ ও দামি গহনা বহন না করার পরামর্শ দিয়েছে সৌদি আরব। গত ১ এপ্রিল এক টুইট বার্তায় বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের উদ্দেশ্যে এ আহ্বান জানায় দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। তাতে সর্বোচ্চ ৬০ হাজার সৌদি রিয়াল বা ১৬ হাজার ডলার পর্যন্ত ওমরাহযাত্রীরা নিতে পারবে বলে উল্লেখ করা হয়।  

বিবৃতিতে দাপ্তরিক ওয়েবসাইট থেকে ব্যাংক অ্যাপ ডাউনলোড করার আহ্বান জানিয়ে বলা হয়, ওমরাহযাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট ও অর্থ লেনদেনের তথ্য অপরিচিত কাউকে জানানো অনুচিত। তা ছাড়া অচেনা উৎস থেকে আসা খুদে বার্তা উপেক্ষা করার পাশাপাশি কারো কাছে অর্থ পাঠানোর আগে এর লিংক যাচাই করতে হবে।  

সূত্র : আল-অ্যারাবিয়া

 

 

কিউএনবি/আয়শা/০৭ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit