সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

দুর্গাপুরে ১৪৪ বোতল মদসহ আটক ৩

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৩৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় ১৪৪ বোতল মদসহ ৩ জনকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের একটি বসতবাড়ি থেকে মদসহ আটক করা হয় তাদের। আটককৃতরা হলেন, সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের শহিদ মিয়া (২৫), পূর্ব নলুয়াপাড়া গ্রামের হযরত আলী (২৩) ও নলুয়াপাড়া গ্রামের লিটন মিয়া (৩৫)।

এ নিয়ে থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামে একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ওই বাড়িতে থেকে ভারতীয় ১৪৪ বোতল মদসহ ৩ ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে, ঈদকে সামনে রেখে এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit