বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

জেনারেল রুস্তমকে ছাঁটাই করলেন পুতিন

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ভুহলেদারে পরিচালিত আক্রমণে ব্যর্থতার জন্য রুশ সেনাবাহিনীর জেনারেল রুস্তম মুরাদভকে বরখাস্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার ইংরেজি সংবাদমাধ্যম মস্কো টাইমসকে উদ্ধৃত করে টেলিগ্রাফ এ খবর জানিয়েছে।

মস্কো টাইমসের খবরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, ভুহলেদারে ইউক্রেনীয় সেনাদের ওপর আক্রমণ পরিচালনার সময় রাশিয়ার কয়েক ডজন ট্যাংক ধ্বংস হওয়ার পর জেনারেল রুস্তম মুরাদভকে বরখাস্ত করা হয়।

মাইকেল কফম্যান নামের এক সামরিক বিশ্লেষক বলেছেন, মাইন পুঁতে রাখা ছোট এলাকা দিয়ে জেনারেল রুস্তম মুরাদভ বারবার রুশ সেনাদের আক্রমণে পাঠিয়েছেন। জায়গাটি ছিল উন্মুক্ত। ভুহলেদারে তারা কোনো সাফল্যও অর্জন করতে পারেনি।

বাখমুতের প্রায় ১০০ মাইল দক্ষিণে ভুহলেদারের লড়াইকে চলমান যুদ্ধে রাশিয়ার জন্য সবচেয়ে বিব্রতকর ব্যর্থতা বলে মনে করা হয়। লড়াইয়ে রুশ সেনাবাহিনী ১৩০টি আর্মর্ড যান হারিয়েছে।

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৩,/রাত ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit