মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

ব্যারেল প্রতি তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর শঙ্কা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাসের কয়েকটি দেশ রোববার স্বেচ্ছায় তেলের উৎপাদন কমানোর ঘোষণা দেয়। এই তালিকায় আরও কিছু দেশ যুক্ত হতে পারে। আর সেটা হলে আন্তর্জাতিক বাজারে তেলের ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক সোমবার এমনই সতর্কতা দিয়েছেন। 

ওপেক প্লাসের কয়েকটি দেশের তেলের উৎপাদন কমানোর ঘোষণায় এরইমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম শতকরা ৬ থেকে ৮ ভাগ বেড়ে গেছে। এতে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেল এখন ৮০ ডলারের বেশি দামে বিক্রি হচ্ছে। তাছাড়া কোনো কোনো অপরিশোধিত তেলের ব্যারেল ৮৪ ডলার ছাড়িয়ে গেছে।

রোববার যেসব দেশ তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে তার মধ্যে রয়েছে সৌদি আরব, রাশিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, আলজেরিয়া এবং ওমান। আগামী মে মাস থেকে প্রতিদিন মোট ১৬ লাখ ৬০ হাজার ব্যারেল তেল কম উৎপাদন করবে এসব দেশ। 

ওপেক প্লাস এর আগে গত নভেম্বর মাস থেকে ২০ লাখ ব্যারেল তেলের উৎপাদন কমিয়ে দেয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা রুশ তেলের সর্বোচ্চ দাম ব্যারেল প্রতি ৬০ ডলার বেঁধে দিলে তেলের উৎপাদন কমিয়ে দেয় মস্কো। এসব মিলিয়ে আগামী মে মাস নাগাদ আন্তর্জাতিক বাজারে প্রতিদিন ৩৬ লাখ ৭০ হাজার ব্যারেল তেল কম সরবরাহ করা হবে। 

ওপেক প্লাস ঘোষণা করেছে, ২০২৩ সালের শেষ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। এতে বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাবে।

তবে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী বলছেন, আন্তর্জাতিক বাজার স্থিতিশীল করার লক্ষ্যেই ওপেক প্লাস এই সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে আরও বেশ কিছু দেশ স্বেচ্ছায় তাদের তেলের উত্তোলন কমাতে পারে।

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit