মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

গ্যাসের দাম বেশি নেয়ায় ৩৬ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : নড়াইলে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেশি নেয়ায় বিক্রেতাদের ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। এর আগে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর নির্দেশনায় মঙ্গলবার জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে সরকার এক হাজার ১৭৮ টাকা নির্ধারণ করলেও জেলার বিভিন্ন এলাকায় তা বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ প্রেক্ষিতে নড়াইল শহরের রূপগঞ্জ বাজার, পুরাতন বাস টার্মিনাল, আশ্রম রোড, জেলাখানা এলাকা এবং লোহাগড়া বাজার ও কালিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 
দাম বেশি নেয়ায় ১০টি মামলায় গ্যাস বিক্রেতাদের ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকার নির্ধারিত দামে বিক্রি ও মূল্যতালিকা টানানোর জন্য সবাইকে সর্তক করা হয়। 

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালত।

 

 

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৩,/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit