বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

সাকিবের এত পরে বোলিং নিয়ে যা জানা গেল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার শুরু হওয়া সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিন ৬৫ ওভার পর্যন্ত বল হাতে নেননি সাকিব আল হাসান। অথচ অন্য দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ পাচ্ছিলেন দারুণ সাফল্য। এ নিয়ে বেশ আলোচনা তৈরি হয়। সবার কৌতুহল, কেন এত পরে বোলিংয়ে এলেন বাংলাদেশ অধিনায়ক?

বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৫ উইকেট পেছেন। অন্যপ্রান্ত তখন সাকিবও বেশ কার্যকর হতে পারতেন। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে এনিয়ে কথা বলতে হলো তাইজুলকে। তবে পরিস্কার কোনো কারণ তারও যে জানা নেই, সেটাই বোঝা গেল তার কথায়।

টেস্ট ক্যারিয়ারে ১১তম বার ৫ উইকেটের দেখা যাওয়া তাইজুল বলেছেন, ‘তেমন কোনো রিজন না। হয়তো বা আমাদেরকে দিয়েই করানোর ইচ্ছা ছিল। আমরা বেশি স্ট্রাগল করলে উনি আসতো।’

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাট করতে নেমে ২১৪ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। জবাবে বাংলাদেশ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৪ রান তুলে দিন শেষ করেছেন। সাকিব সারা দিনে সাকুল্যে ৩ ওভার বল করেছেন। ৮ রান খরচায় কোনো উইকেট পাননি, একটি ওভার ছিল মেইডেন।

তাইজুল বলছেন বোলিংয়ে না এলেও অন্য স্পিনারদের পরামর্শ দিয়ে সহায়তা করেছেন সাকিব। ‘মাঠের পরিস্থিতি অনেক ভালো বোঝেন উনি। যখন যেটা শেয়ার করা দরকার, তা করছিলেন। আর আমাদের ওপর আত্মবিশ্বাস ছিল বলেই উনি আমাদেরকে দিয়ে (বোলিং) জিনিসটা করিয়েছেন।’- বলছিলেন তাইজুল।

 

 

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit