বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রী স্মার্ট-উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ‍্যে কাজ করছেন: নৌ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষ সৌভাগ‍্যবান কারণ আমরা বঙ্গবন্ধুর মতো স্মার্ট নেতৃত্ব পেয়েছিলাম। বঙ্গবন্ধুর স্মার্ট নেতৃত্বের কারণে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধুর ধারাবাহিকতায় তার সুযোগ‍্য কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, এক সময়ে স্থলবন্দর সেবা বলতে কিছু ছিল না। সীমান্তবর্তী এলাকায় চোরাচালান হতো। এখন এসব অপকর্ম বন্ধ হয়েছে। বন্দরগুলোতে অবকাঠামো বেড়েছে। নতুন স্থলবন্দর উদ্বোধন হতে যাচ্ছে। এসব কিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট সিদ্ধান্ত ও নেতৃত্বের কারণে। তিনি সব ধরণের চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে স্থলবন্দর কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত‍্যার পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রথম টেলিফোন সিস্টেমকে এনালগ থেকে ডিজিটাল করার ব‍্যবস্থা করেন। পর্যায়ক্রমে অন‍্যান‍্য সেক্টর এনালগ থেকে ডিজিটাল হতে থাকে। এখন পুরো বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে। প্রধানমন্ত্রী স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ‍্যে কাজ করছেন। এলক্ষ‍্যে দেশের নাগরিক, সমাজ ও দেশকে স্মার্ট হতে হবে; কথায় নয়; যার যার মাধ‍্যমে এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ এর দর্শন হলো-পরবর্তি জেনারেশন স্মার্টভাবে গড়ে উঠে যেন বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।

মঙ্গলবার (৪ এপ্রিল) ঢাকার আগারগাঁওস্থ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের (বিএলপিএ) নবনির্মিত প্রধান কার্যালয়ে স্থলবন্দরগুলোকে স্মার্টরূপে গড়ে তোলার লক্ষ্যে বিএলপিএ আয়োজিত ‘স্মার্ট স্থলবন্দরের পথে’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিএলপিএর চেয়ারম্যান মো. আলমগীর। বক্তব্য রাখেন বিএলপিএর সদস্য (উন্নয়ন) ফাহমিদা আক্তার, নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর নিজামুল হক, বিআইডব্লিউটিএর চেয়ারম‍্যান কমডোর আরিফ মোহাম্মদ মোস্তফা, বিএলপিএর সদস্য (ট্রাফিক) মোহাম্মদ জাহাঙ্গীর কবীর ও বিএলপিএর সদস্য (প্রশাসন) এস এম মাহফুজুল হক।

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতার নিরন্তন প্রচেষ্টা ছিল ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা উন্নত বাংলাদেশ গড়ার কারিগর প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্তে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে ২০০১ সালের ১৪ই জুন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠালগ্ন হতেই এ প্রতিষ্ঠানটি দক্ষ, নিরাপদ ও পরিবেশবান্ধব স্থলবন্দর বিনির্মাণে নিরলসভাবে কাজ করে চলেছে।

নৌপরিবহন সচিব মো. মোস্তফা কামাল বলেন, আমরা স্মার্ট হতে যেয়ে অন্যান্য ব্যবস্থাপনা যেনো ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাংলাদেশের স্থলবন্দরের সঙ্গে প্রতিবেশি দেশগুলোর সম্পর্কের বিষয়টি নজর রাখতে হবে। তথ্য সুরক্ষার দিকে বিশেষ নজর রাখতে হবে। অনুষ্ঠানে বেনাপোল ও বুড়িমারী স্থলবন্দরের অটোমেশনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/রাত ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit