বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
৩০ বলে সেঞ্চুরি, অভিষেক শর্মার বিশ্বরেকর্ড এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বাকস্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নয়নে সরকার সচেষ্ট: স্পিকার সৌদির কাছে ‘মক্কায় হামলার’ প্রমাণ চাইল ইরান ইয়েমেনে সৌদি আরবের ‘উইং লুং-২’ ড্রোন ভূপাতিতের দাবি জবি ছাত্রদলের দুই নেতাকে শোকজ ভূমি সেবায় দুর্নীতি বরদাশত করা হবে না: ভূমি প্রতিমন্ত্রী মহাবিপাকে সৌদি আরব, দারস্থ মিত্রদের চৌগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে গাছ কাটার অভিযোগ প্রধান শিক্ষক ও সভাপতির পকেটে ঢুকেছে টাকা চৌগাছায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত 

হিলিতে বাল্যবিবাহের দায়ে বরকে একবছর ও বরের নানাকে ছয় মাসের কারাদন্ড

মোঃ আব্দুল আজিজ হিলি (দিনাজপুর) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৩৬ Time View

মোঃ আব্দুল আজিজ হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে নবম শ্রেনীতে পড়–য়া এক কিশোরীকে বাল্যবিবাহের দায়ে একুশ বছর বয়সি আরিফ হোসেন নামের বরকে একবছরের ও উনআশি বছর বয়সি বরের নানা আশরাফ আলীকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এই কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আরিফ হোসেন হিলির জাংগই গ্রামের রকিব উদ্দিনের ছেলে। আশরাফ আলী হিলির বড়ডাংগাপাড়া গ্রামের মৃত আখের আলীর ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম জানান, আরিফ হোসেন নামের ওই যুবক একই এলাকার নবম শ্রেনীতে পড়ুয়া এক কিশোরীকে গতরাতে তার বাড়ি থেকে ফুসলিয়ে পালিয়ে নিয়ে আসে। কিশোরীকে নিয়ে ওই যুবক উপজেলার ডাংগাপাড়ায় তার নানার বাড়িতে নিয়ে উঠে। এসময় তার নানা নিজে স্বাক্ষি হয়ে তাদের দুজনের বাল্যবিবাহ দেয়। কিশোরীর বাবা নিজে মঙ্গলবার সকালে এসে আমার নিকট অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে ছেলের নানার বাড়িতে অভিযান চালিয়ে বর ও তার নানাকে আটক করা হয়। এসময় তারা দোষ স্বীকার করলে বাল্যবিবাহের দায়ে বরকে এক বছরের ও বরের নানাকে ছয় মাসের কারাদন্ড প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit