শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

৩০ বলে সেঞ্চুরি, অভিষেক শর্মার বিশ্বরেকর্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। ম্যাচের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে শুরু করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাঁহাতি এই ব্যাটারকে। একের পর এক চার-ছক্কায় আফগান বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে মাত্র ৩০ বলেই তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি।

অভিষেকের এই বিধ্বংসী শতকের সঙ্গে গড়েছে বিশ্বরেকর্ডও। টেস্ট খেলুড়ে দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন ভারতের এই ওপেনার। এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। একই গতিতে ৩৩ বলে শতক রয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজারও। তবে সেই ইনিংসটি তিনি খেলেছিলেন গাম্বিয়ার বিপক্ষে। গাম্বিয়া আইসিসির পূর্ণ সদস্য দেশ নয়।

অ্যাসোসিয়েট বা সহযোগী দেশগুলোকেও হিসাবের মধ্যে ধরলে অভিষেকের ৩০ বলে সেঞ্চুরি বিশ্বে তৃতীয় দ্রুততম। এই তালিকার শীর্ষে আছেন এস্তোনিয়ার সাহিল চৌহান। সাইপ্রাসের বিপক্ষে মাত্র ২৭ বলে শতক করেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা তুরস্কের মুহাম্মদ ফাহাদ বুলগেরিয়ার বিপক্ষে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন। তবে দ্রুততম শতক তুলে নেওয়ার পর ইনিংসটাকে খুব বেশি দূর এগিয়ে নিতে পারেননি অভিষেক। সেঞ্চুরি পূর্ণ করার পর মাত্র চার বল ব্যাট করেছেন তিনি। শেষ পর্যন্ত ৩৪ বলে ১০৮ রান করে আউট হন ভারতীয় এই ওপেনার। তার বিস্ফোরক ইনিংসে ছিল ৯টি চার ও ১১টি ছক্কা।

 

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit