বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

ন্যাটো সদরদপ্তরে উড়লো ফিনল্যান্ডের পতাকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর ৩১তম দেশ হিসেবে যোগ দিয়েছে ফিনল্যান্ড। যোগদানের অংশ হিসেবে ব্রাসেলসে ন্যাটো সদরদপ্তরে উড়ল ফিনল্যান্ডের পতাকা।

মঙ্গলবার রাশিয়ার পশ্চিমের এই প্রতিবেশী পশ্চিমা জোটে ৩১তম সদস্য হিসেবে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নথিতে স্বাক্ষর করেছেন এবং সেটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এর কাছে হস্তান্তর করেছেন। আর এর মধ্য দিয়েই ফিনল্যান্ড জোটটির সদস্যপদ লাভ করে। 

ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য একটি ধাক্কা। তিনি ইউক্রেনে আগ্রাসন সামনে রেখে বারবার ন্যাটোর সম্প্রসারণ নিয়ে অভিযোগ করে আসছেন।  

ন্যাটো দেশগুলোর সঙ্গে রাশিয়ার সীমান্ত এখন দ্বিগুণ হলো। ফিনল্যান্ড পূর্বদিকে রাশিয়ার সঙ্গে এক হাজার ৩৪০ কিলোমিটার সীমান্ত ভাগ করে নিয়েছে। গেল মে মাসে রাশিয়ার যুদ্ধের কারণে ফিনল্যান্ড সুইডেনের সঙ্গে এই নিরাপত্তা জোটে যোগ দেওয়ার আবেদন করে।  

রাশিয়ার আগ্রাসন ফিনল্যান্ডের সাধারণ নাগরিকের মধ্যে ন্যাটোতে যোগ দেওয়ার জনমত তৈরি করে। দেশটির প্রায় ৮০ শতাংশ মানুষ ন্যাটোতে যোগ দেওয়ার পক্ষে মত দেয়।

সুইডেনের আবেদন এখন স্থগিত রয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অভিযোগ করেছে স্টকহোম কুর্দি যোদ্ধাদের টেনে নিয়েছে এবং সড়কে প্রতিবাদের অনুমতি দিয়েছে। হাঙ্গেরি এখনও সুইডেনের যোগদানের অনুমোদন দেয়নি। 

ন্যাটোতে হেলসিংকির প্রবেশে এক বছরেরও কম সময় লেগেছে। মঙ্গলবারের এই যোগদান অনুষ্ঠান ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর সঙ্গে মিল রেখেই আয়োজন করা হয়। ১৯৪৯ সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয়।  

সূত্র : রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit