বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

ডরিয়েলটন-রবসন রসায়নে শেষ চারে বসুন্ধরা কিংস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার বিপক্ষে ধারার বিপরীতে হজম করা গোলটাই যেন ঘুম ভাঙিয়ে দেয় বসুন্ধরা কিংসকে। মঙ্গলবার ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে মুক্তিযোদ্ধাকে ৩৪ মিনিটে আত্মঘাতী গোল উপহার দিয়েছিলেন ডরিয়েলটন গোমেজ। এর প্রায়শ্চিত্ত করতে ৪১ মিনিটে দারুণ ফিনিশে সমতায় ফেরালেন। এরপর করলেন দলের দ্বিতীয় গোল। দু’টি গোলেরই জোগানদাতা রবসন রবিনহো দলের তৃতীয় গোলটি করে বসুন্ধরাকে এনে দেন ৩-১ গোলের স্বস্তির জয়। যা তাদের নিয়ে গেল প্রতিযোগিতার সেমিফাইনালে।

ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে চট্টগ্রাম আবাহনী ও মোহামেডানের মধ্যে ম্যাচের বিজয়ী দল। এদিন ম্যাচের শুরুটা ছিল ম্যাড়ম্যাড়ে। দুই দলই খেলেছে সাবধানী ফুটবল। তারপরও আক্রমণে এগিয়ে ছিল তিন ব্রাজিলিয়ানে গড়া বসুন্ধরার আক্রমণভাগ। তবে ৩৪ মিনিটে মুক্তিযোদ্ধার জাপানিজ মিডফিল্ডার সোমা ইতানির অসাধারণ এক কর্নার জালে প্রবেশ করার আগ মুহূর্তে হেড করে ক্লিয়ার করতে চেয়েছিলেন ডরিয়েলটন। তবে এই ব্রাজিলিয়ানের হেড জড়িয়ে যায় নিজেদের জালে।

এই গোলেই যেন সংবিৎ ফিরে পায় বসুন্ধরা। আক্রমণের শক্তি বাড়িয়ে তারা বিরতির আগেই সমতায় ফিরে। ৪১ মিনিটে ডান দিক থেকে রবসন রবিনহোর আড়াআড়ি ক্রস দারুণ নৈপুণ্যে জালে জড়িয়ে দেন ডরিয়েলটন। দ্বিতীয়ার্ধে মুক্তিযোদ্ধা ঘর আগলে খেলতে শুরু করলে বসুন্ধরার জন্য গোল পাওয়া কঠিন হয়ে পড়েছিল।

তবে ৭৯ মিনিটে মুক্তিযোদ্ধার প্রতিরোধ ভাঙে আরেকটি রবিনহো-ডরিয়েলটন রসায়নে। এবার রবিনহোর কর্নারে নিখুঁত হেডে বসুন্ধরাকে এগিয়ে নেন ডরিয়েলটন। এর দুই মিনিট পর ডরিয়েলটের আড়াআড়ি পাসে কোনাকুনি শটে জাল কাঁপিয়ে বসুন্ধরাকে স্বস্তির জয় এনে দেন রবিনহো।

১১ এপ্রিল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আবাহনীর মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ১৮ এপ্রিল মোহামেডানের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। ২ মে শেখ রাসেল ক্রীড়া চক্র খেলবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit