বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

পালং বাজার থেকে নিষিদ্ধ পলিথিন উদ্ধার ও জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৮৫ Time View

শরীয়তপুর প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর জেলা শহরের পালং বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে নিষিদ্ধ পলিথিন জব্দসহ ২ জনকে জরিমানা করা হয়। পরিবেশ বান্ধব সমাজ গঠনে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পালং বাজারে কতিপয় অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ পলিথিন মজুদ করে বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে ৩ এপ্রিল বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে পালং বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনি ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মো. আক্তার হোসেন উপস্থিত ছিলেন।

অভিযান কালে নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ী জাহাঙ্গীর শেখ (৪৮) ও তপন সাহার (৪১) গোডাউন থেকে ৩ হাজার কিলোগ্রাম নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তরে রাখা হয়েছে। এই সময় পলিথিন ব্যবসায়ী জাহাঙ্গীর শেখ ও তপন সাহাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লংঘনের অপরাধে প্রত্যেককে ৫০ হাজার করে মোট ১ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়।

 

কিউএনবি/অনিমা/০৪ এপ্রিল ২০২৩,/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit