বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

২০ বছর পরে ধর্ষন মামলার রায় লালপুরের রাজা হোসেনের যাবজ্জীবন কারাদন্ড

মাজহারুল ইসলাম, লালপুর, নাটোর প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৩১১ Time View

মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি : দীর্ঘ ২০ বছর পর নাটোরে লালপুর থানায় দায়ের করা ধর্ষন মামলার রায় ঘোষনা করা হয়েছে। রায়ে মামলার প্রধান আসামি রাজা হোসেনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ মোঃ আব্দুর রহিম এর আদালত। সোমবার (৩ এপ্রিল) দুপুরের দিকে এ রায় ঘোষনা করা হয়। সেই সাথে আসামিকে বিশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। রাজা হোসেন লালপুর উপজেলার ধনঞ্জয় পাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

মামলার বিবরনে জানা যায়, ২০০২ সালের ৩ জুলাই সকাল দশটার দিকে ১৩ বছরের এক নাবালিকা (ভিকটিম) রাজশাহী থেকে ট্রেনযোগে আব্দুলপুর স্টেশনে এসে নামে। সেখানে থেকে রাজা হোসেন তাকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে ভ্যানযোগে মাধবপুর এলাকায় নিয়ে গিয়ে এক আখ ক্ষেতে জোর পূর্বক ধর্ষন করে। পরে তাকে তার চাচার বাড়িতে নামিয়ে দিয়ে যায়।

পরবর্তীতে  ভিকটিম ওই ধর্ষনের কথা তার পরিবারকে জানালে ভিকটিমের চাচি বাদী হয়ে ওই বছরের ৫ জুলাই শুক্রবার লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি  মামলা দায়ের করে। মামলায় দায়েরের দীর্ঘ ২০ বছর পরে এ মামলার রায় গোষনা করা হলো।

 

 

কিউএনবি/আয়শা/০৩ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit