সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

কোন পদ্ধতিতে নির্বাচন হবে সিদ্ধান্তের এখতিয়ার কমিশনের: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : সোমবার (০৩ এপ্রিল) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) এক অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ ব্যালটে হবে ইসির এ সিদ্ধান্তের বিষয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, দলীয় ফোরামে  আলোচনা করে বিস্তারিত জানানো হবে। আর নির্বাচন কমিশন স্বাধীন। কোন পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই সিদ্ধান্ত নেয়ার সম্পূর্ণ এখতিয়ার নির্বাচন কমিশনের।

ইভিএম মেশিন ক্রয় ও মেরামতের জন্য নির্বাচন কমিশন এর আগে এক বিলিয়ন ডলার চেয়েছিল; তবে বর্তমান প্রেক্ষাপটে এটা যৌক্তিক কিনা সেটাও ভেবে দেখা দরকার বলে জানান তিনি।  তথ্যমন্ত্রী এ সময় বলেন, আইপিটিভি এবং ইউটিউব চ্যানেলে নিউজ প্রচার করা নিয়ম বহির্ভূত। গণমাধ্যম নীতিমালা মন্ত্রিসভায় পাস হয়েছে। সেই আইন অনুযায়ী এগুলো নিউজ প্রচার করতে পারবে না। আজকালের মধ্যে এটা বন্ধে মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইভিএমে নয়, ৩০০ আসনেই ভোট হবে ব্যালটে। রাজনৈতিক দলগুলোর মতানৈক্য বিবেচনায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ( ইসি)। সোমবার (০৩ এপ্রিল) ইসির বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। সকাল সাড়ে ১০টায়  রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে কমিশনের বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

 

 

কিউএনবি/আয়শা/০৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit