বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

প্রথম আলোর ষড়যন্ত্রের প্রতিবাদে শরীয়তপুরে সাংস্কৃতিক সংগঠনের মানববন্ধন

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৬৩ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : স্বাধীনতা ও দেশমাতৃকার বিরুদ্ধে দৈনিক প্রথম আলো পত্রিকায় ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ পরিবেশনের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। রোববার বিকেল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন শরীয়তপুর-ঢাকা মহাসড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন কর্মসূচীতে রথীন্দ্র স্মৃতি পরিষদ, সামীনা ত্রিমুখী সঙ্গীত একাডেমি, শরীয়তপুর সঙ্গীতায়ন, শরীয়তপুর সাংস্কৃতিক একাডেমি, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ শরীয়তপুর জেলা শাখা, জাতীয় সাহিত্য ফাউন্ডেশন শরীয়তপুর জেলা শাখা ও শরীয়তপুর অংকুর থিয়েটারের শতাধিক সাংস্কৃতিক কর্মী অংশ গ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচীতে শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম এম জাহাঙ্গীর বলেন, গণতন্ত্রের বিকাশে স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতার নামে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ পরিবেশন কোন ভাবেই স্বাধীন সাংবাদিকতা হতে পারে না।

বরং এটি নীতিভ্রষ্টতা, অনৈতিকতা, অপসাংবাদিকতা ও অপরাধমূলক। মহান স¦াধীনতার মাসে দৈনিক প্রথম আলোয় যেভাবে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ পরিবেশন করে রাষ্ট্র এবং স্বাধীনতাকে কটাক্ষ করেছে তা অত্যন্ত হীন মনোভাবের প্রকাশ। এই সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রথম আলো পত্রিকাটি সংবাদ মাধ্যমের নীতিমালার পরিপন্থী ও অপরাধমূলক কাজ করেছেন। শরীয়তপুর সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে আমরা এই ধরনের অপরাধমূলক কার্যক্রমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

 

 

কিউএনবি/আয়শা/০২ এপ্রিল ২০২৩,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit