শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

ঈদে সরকারি ছুটি ১ দিন বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির

Reporter Name
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৫১ Time View

ডেস্ক নিউজ : ঈদযাত্রায় যানজট, হয়রানি, ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা কমাতে সরকারি ছুটি ১ দিন বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। 

তিনি বলেন, এবারের ঈদে ঢাকা ত্যাগ করবেন ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষ। তবে ২০ এপ্রিল অফিস খোলা থাকায় ৫০ লাখের মতো যাত্রী আটকে যেতে পারেন।

আগামী ২০ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করা হলে যাত্রী চাপ কিছুটা কমতে পারে বলে মনে করছে সংগঠনটি। নির্বিঘ্ন ঈদ যাত্রায় এ’দিন সরকারি ছুটি ঘোষণার পাশাপাশি বিভিন্ন সুপারিশও তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, দেশে সড়ক পথে গণপরিবহনের ভয়াবহ সংকট চলছে। এহেন পরিস্থিতিতে মোটরসাইকেলে ঈদযাত্রার সুযোগ দিলে রাজধানীর ৫ থেকে ৬ লাখ বাইকার দেশের বিভিন্ন প্রান্তে যেতে পারে।

ঈদের ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে রাজধানীর সকল  ফুটপাত-রাস্তা হকার ও অবৈধ পার্কিং মুক্ত করার জন্য সরকারের সংশ্লিষ্টদের কাছে দাবি জানান তিনি। সেই সঙ্গে ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজি ও সকল জাতীয় মহাসড়ক যানজটমুক্ত রাখার দাবি জানান।

 

কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৩,/দুপুর ২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit