শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

 তুলশীগঙ্গা নদীর খননকৃত মাটি অবৈধভাবে বিক্রি বন্ধ ও কাউন্সিলরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৫০ Time View

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় তুলশীগঙ্গা নদীর খননকৃত মাটি অবৈধ ভাবে বিক্রি বন্ধ ও কাউন্সিলরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ এপ্রিল) বেলা ১১টায় নওগাঁ পৌরসভা ৯নম্বর ওয়ার্ড বাসীদের আয়োজনে শহরের তুলশীগঙ্গা ব্রিজের ওপর এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।মানববন্ধনে নওগাঁ পৌরসভার ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান সাগর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- নওগাঁ সদর থানার যুবলীগের সভাপতি রায়হানুল ইসলাম রায়হান, জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি বুলু জোয়ার্দ্দার ও সাংগঠনিক সম্পাদক জেলা শাখার আব্দুর রশিদসহ অন্যরা। এসময় ওই ওয়ার্ডের প্রায় দুইশতাধিক নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়।

জানাগেছে- গত কয়েক মাস আগে পানি উন্নয়ন বোর্ড থেকে ৯নম্বর ওয়ার্ডের রজাকপুর, চকরামপুর, ভবানীপুর, বোয়ালিয়া, পিরোজপুর, শেখপুরা গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া তুলশীগঙ্গা নদী খননের কাজ শেষ হয়। কিন্তু নদীর খননকৃত মাটি অবৈধভাবে রাতের অন্ধকারে বিক্রি করছে কতপিয় ব্যক্তিরা। নদী খননের সময় অনেকের ব্যক্তিমালিকানা জমিও খনন হয়েছে। এছাড়া খননকৃত মাটি ব্যক্তিগত জায়গায় রাখা হয়েছে কিন্তু এখন পর্যন্ত নদীর বাঁধ নির্মাণ করা হয়নি। রাতের-আধারে খননকৃত মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এসব কাজে বাঁধা দেওয়া ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান সাগরকে গত ২৫ মার্চ রাতে হামলা করেন কতিপয় দূর্বৃত্তরা। হামলার ঘটনায় তিনি ৭জন সহ অজ্ঞাত ১০-১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

মানববন্ধনে এলাকাবাসীরা বলেন- মাটি খেকোরা রাতের অন্ধকারে নদীর পাড়ের মাটি অবৈধ ভাবে বিক্রি করছে। এসব মাটি শেষ হলে বাঁধ নির্মাণ করা সম্ভব হবে না। নদীর বাঁধ না থাকায় সামনে বন্যা এলে প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বাঁধের মাটি না সরিয়ে সেখানে ঘর তৈরি করে দিলে অনেক ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের (আদিবাসীর) আশ্রয় হবে। তারা সেখানে বসবাস করতে পারবে। দ্রুত মাটি বিক্রি বন্ধসহ কর্তৃপক্ষের সুদৃষ্টিকামনা করছেন এলাকাসীরা।কাউন্সিলর আসাদুজ্জামান সাগর বলেন, এলাকার ভাল করতে গিয়ে আমার ওপর হামলা চালানো হয়েছে। হামলার পর গত ২৮মার্চ থানায় লিখিত অভিযোগ করেছি। কিন্তু এখন পর্যন্ত থানা কোন পদক্ষেপ নেয়নি। থানা নিরব ভূমিকা পালন করছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, এ বিষয়ে কাউন্সিলর আসাদুজ্জামান সাগর থানায় কোন অভিযোগ দেননি। তবে অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৩,/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit