বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত। 

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৩৪ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের প্রয়াগপুরে শনিবার ০১ এপ্রিল এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ওইদিন দুপুরে প্রয়াগপুরের ধামেরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প উপ-পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক গোলাম ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শফিকুল ইসলাম,প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। এছাড়াও বিভিন্ন কর্মকর্তা, কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ। তিনি তার বক্তব্যে কৃষক মাঠ দিবসের উদ্দেশ্যসহ বিভিন্ন তথ্য তুলে ধরেন। অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- ডিপিডি রেজাউল ইসলাম, কৃষক আখতারুল ইসলাম, খলিলুর রহমান, পয়গাম আলী, মহসিন আলী, ইসমাম আলী প্রমুখ। অতিথিরা শুভেচ্ছা বক্তব্য দেন। 

প্রধান অতিথি তার বক্তব্যে বিভিন্ন তথ্য ও পরামর্শ দেন। এইসাথে তিনি কৃষকদেরকে উন্নত জাতের ও উচ্চ ফলনশীল গম ও ধান চাষে কৃষকদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে উপস্থিত কর্মকর্তাদের পরামর্শ দেন। বিশেষ করে তিনি সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল ব্যবহারের জন্য কৃষকদের দৃষ্টি আকর্ষণ করেন। এজন্য তিনি কৃষি বিভাগের সহযোগিতায় কৃষকদেরকে আরো বেশি করে সরিষা চাষের জন্য পরামর্শ ও উৎসাহ দেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৩,/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit