শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে নৈশপ্রহরী নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২১০ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর গুলিতে সৈয়দ আলম (৬০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ মার্চ) দিবাগত রাত সোয়া একটার দিকে উখিয়া কুতুপালং ৮নং ক্যাম্পের ডি ব্লকে এই ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা কুতুপালং ৮নং ক্যাম্পের বাসিন্দা।বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।

ঘটনার প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) ও আরএসও মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় নৈশপ্রহরী দায়িত্ব থাকা সৈয়দ আলম গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতাল আনলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, দু’গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়। ঘটনার পর থেকে ক্যাম্পে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। আসামিদের চিহ্নিত ও আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল  ২০২৩,/দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit