শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

সিরিয়ায় ইসরায়েলের হামলায় ইরানের আইআরজিসি কমান্ডার নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) শুক্রবার জানিয়েছে, সিরিয়ায় অবস্থানরত তাদের একজন কর্মকর্তা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে।

রাষ্ট্র পরিচালিত গণমাধ্যমে এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, শুক্রবার ভোরবেলা সিরিয়ায় আইআরজিসির অন্যতম সামরিক উপদেষ্টা মিলাদ হায়দারি দামেস্কের কাছে ইহুদিবাদী শাসকদের এক অন্যায় আক্রমণে শহীদ হয়েছেন। 

হায়দারির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আইআরজিসি বলেছে, নিঃসন্দেহে ‘ভুয়া’ এবং ‘অপরাধী’ ইহুদিবাদী শাসক এই অপরাধের জবাব পাবে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা একটি সামরিক সূত্রকে উদ্ধৃত করে বলেছে, স্থানীয় সময় শুক্রবার রাত ১২টা ১৭ মিনিটে দখলকৃত সিরিয়ার গোলান থেকে নিক্ষিপ্ত একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে দামাস্কাসকে লক্ষ্যবস্তু বানানো হয়।   

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (ওএসডিএইচ) বলেছে , দক্ষিণ-পশ্চিম দামেস্কের অবস্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। সেখানে সিরিয়ার সামরিক বাহিনী এবং ইরানের গ্রুপগুলো সক্রিয় আছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ মিত্র ইরান। ২০১১ সালে সেখানে সংঘাত শুরু হলে ইরানি বাহিনী ব্যাপকভাবে জড়িয়ে পড়ে। সিরিয়ার আসাদ সরকারকে সমর্থন করার জন্য ইরান হাজার হাজার যোদ্ধা পাঠিয়েছে। সূত্র: আল আরাবিয়া

কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৩,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit