সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কার করতে ন্যাটোর সহায়তার আশ্বাস : ট্রাম্প হরমুজকে শত্রুদের ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রের কোন শর্তগুলো মানেনি ইরান, জানাল হোয়াইট হাউস ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী

গুজরাট-চেন্নাই ম্যাচ পর্দা উঠছে আইপিএলের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচে হারের পর টানা তিন জয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ যুব দল। সিরিজের শেষ ম্যাচে মাহফুজুর রহমানের স্পিনে কুপোকাত আফগানিস্তান। বাঁহাতি এই স্পিনার শিকার করেন ৬ উইকেট। 

পরে ব্যাটসম্যানদের নৈপুণ্যে অনায়াস জয়ে সিরিজ নিশ্চিত করে  বাংলাদেশ। বৃহস্পতিবার আবু ধাবির টলেরেন্স ওভালে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে আফগানদের ১৩৭ রানে গুঁড়িয়ে দিয়ে ২৩.২ ওভারেই ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচে হারের পর টানা তিন জয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

ফাইনালের নায়ক মাহফুজ ১০ ওভারে স্রেফ ২৯ রান দিয়ে নেন ৬ উইকেট। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে যুব ওয়ানডেতে ৬ উইকেটের স্বাদ পেলেন তিনি। ২০১৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ১৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন অফ স্পিনার সঞ্জিত সাহা।

বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩৭ ওভারে ১৪৩ রানে অলআউট হয় আফগান যুবারা। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন হারুন। ২৭ রান করেন খালিদ। বাংলাদেশ দলের হয়ে মাহফুজুর রহমান ১০ ওভারে মাত্র ২৯ রানে ৬ উইটে শিকার করেন। 

টার্গেট তাড়া করতে নেমে ২৩.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ যুব দল। দলের জয়ে ৪৩ রান করেন রিজওয়ান, ৩৫ রান করেন জিসান, আরিফুল করেন ২২ রান। 

 

 

কিউএনবি/আয়শা/৩১ মার্চ ২০২৩,/দুপুর ১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit