বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আমার বাকি দুইটি রেকর্ডও লিটন ভাঙবে : আশরাফুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৮ বলে ফিফটি হাঁকান লিটন কুমার দাস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড। এর আগে, ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে অর্ধশতক হাঁকিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। নিজের রেকর্ড ভেঙে গেলেও আফসোস নেই মোহাম্মদ আশরাফুলের।

বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের আশরাফুল বলেন, ‘রেকর্ড তো হয়ই ভাঙার জন্য। প্রায় ১৬ বছর এই রেকর্ড ছিল। এখনো টেস্ট ও ওয়ানডেতে দুইটা রেকর্ড আছে। আশা করি এই দুইটাও লিটনই ভাঙবে। যেভাবে সে খেলছে, বাকি দুই ফরম্যাটেও দ্রুততম অর্ধশতক তারই হবে আশা করি। রেকর্ড থাকলে অবশ্যই ভালো লাগে। নিজের নাম সবার ওপরে দেখতে ভালোই লাগে। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ ছিল। এটা তখন বিশ্বরেকর্ড ছিল। তার ৭ দিন পর যুবরাজ সিং ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেন। ভালো লাগছে। ’

 

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৩,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit