বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
কল্যাণপুরে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের দিন তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে বিলবোর্ড অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, বিকল্প সরকার গঠনে বিরোধীদের তৎপরতা ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, জয়ের স্বপ্ন ডেমোক্র্যাটদের শরীরের সীমাবদ্ধতা নিয়ে মুখ খুললেন অমিতাভ সৌদির বিমানবন্দর ও ঘাঁটিতে হামলার দাবি হুতিদের ১১ কোটি ৫০ লাখ বছরের পুরোনো জীবাশ্মে চাঞ্চল্যকর তথ্য হুথিদের ওপর ১২ শতাধিক হামলা চালিয়েছে ইয়েমেন, শান্তি ফেরানোর উদ্যোগ কাতারের

‘ইসরায়েলের কাছে এক ইঞ্চি ফিলিস্তিনি ভূমিও ছাড়া হবে না’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনে হামাস অঙ্গীকার ব্যক্ত করে বলেছে, ইসরায়েলের কাছে এক ইঞ্চি ভূমিও ছাড়া হবে না। সংগঠনটি আরো বলেছে, দখলদার ইসরায়েলি সরকারের হাত থেকে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করাই তাদের মূল লক্ষ্য।

গতকাল বুধবার এক বিবৃতিতে হামাস বলেছে, জাতীয় সংহতি প্রতিষ্ঠা এবং পূর্ণাঙ্গ প্রতিরোধই ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা ও মাতৃভূমি পুনরুদ্ধারের একমাত্র উপায়।

ফিলিস্তিনের ৪৭তম ভূমি দিবসের বার্ষিকী উপলক্ষে এই বিবৃতি প্রকাশ করা হয়। ১৯৭৬ সালের পর থেকে ৩০ মার্চ ফিলিস্তিনিরা দিবসটি পালন করে আসছে। ১৯৭৬ সালের এই দিনে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের প্রতিবাদ করায় ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী ছয় ফিলিস্তিনিকে গুলি করে শহীদ করে।

দিবসটি শুধুমাত্র ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাসরত জনগণই পালন করে না বরং সারাবিশ্বে বসবাসরত ফিলিস্তিনিরা বিশেষ গুরুত্ব দিয়ে পালন করে আসছে। সূত্র : পার্সটুডে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৩,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit