বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

বার্সেলোনার প্রস্তাবের অপেক্ষায় মেসি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৮১ Time View

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি পিএসজিতেই থেকে যাবেন না অন্য ক্লাবে পাড়ি দেবেন, এনিয়ে চলছে জল্পনা। আর্জেন্টাইন তারকা ফের শৈশবের ক্লাবে ফিরতে পারেন বলেও জোর গুঞ্জন চলছে। এমন সময় আর্জেন্টিনার সাংবাদিক গ্যাস্টন এডুল এই দাবি করলেন, আসছে গ্রীষ্মে বার্সেলোনার কাছ থেকে ডাক পাওয়ার অপেক্ষায় আছেন মেসি।

পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ৩০ জুন। মৌখিক ভাবে অবশ্য বিশ্বকাপের পর প্যারিসের দলটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা ছিল তার। তবে এর পর সব কিছুর নাটকীয় পরিবর্তন ঘটতে থাকে। মেজর সকার লিগ (এমএসএল), সৌদি আরব ও বার্সেলোনার সঙ্গে যোগাযোগ থাকা সত্ত্বেও মেসির সামনে চুক্তিপত্র উপস্থাপন করেছে পিএসজি। তবে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের ওই চুক্তিপত্রে স্বাক্ষর করেননি মেসি।

এডুলের দাবি, মেসি যদি পিএসজিতে থেকে যাওয়ার বিষয়ে শতভাগ মনস্থির করতেন, তাহলে চুক্তিতে ইতোমধ্যে সই করতেন। বরং ওই সাংবাদিক মনে করেন ৭ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা বার্সেলোনার কাছ থেকে প্রস্তাব পাবার জন্য অপেক্ষা করছেন। অবশ্য এখনই প্যারিসের ক্লাবের প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যানও করেননি মেসি। তার আশা নতুন আরেকটি প্রস্তাব নিয়ে হাজির হবে পিএসজি।

তবে সব কিছু নির্ভর করছে আর্থিক সংকট কাটিয়ে মেসির জন্য পর্যাপ্ত ব্যয় করার সামর্থ্য বার্সেলোনার আছে কিনা সেটির উপর। এই গ্রীষ্মের আগেই মজুরি বাবদ খরচ ২০০ মিলিয়ন ইউরো কমাতে হবে কাতালান জায়ান্টদের। পাশাপাশি নতুন খেলোয়াড় নিবন্ধনের জন্য অভ্যন্তরীণ খাতের রাজস্ব আয়ও বাড়াতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৩,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit