বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ফের বাড়লো স্বর্ণের দাম ডনের সেই অন্তরঙ্গ ছবির বিষয়ে যা জানালেন সামিরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

এক লাখ ৩০ হাজার টাকায় ২ নদীর ৪০ কিমি কচুরিপানা পরিষ্কার!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্তজার এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগ ও বাস্তবায়নে মাত্র ১ লাখ ৩০ হাজার টাকায় চিত্রা ও নবগঙ্গা নদীর ৪০ কিলোমিটার কচুরিপানা পরিষ্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে নড়াইল শহরের পুরাতন ফেরিঘাট এলাকায় শেখ রাসেল ব্রিজের নিচে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহ-সভাপতি শামীমুল ইসলাম টুলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা, পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন, এক্সপ্রেস ফাউন্ডেশানের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, ফাউন্ডেশনের কর্মকর্তা কাজী হাফিজুর রহমান প্রমুখ।

জানা যায়, বর্ষাকালে মাগুরার নাড়িখালী, বিনোদপুর, নড়াইলের ছাতরা, ধোপাদা ও বাড়িভাঙ্গা খালের কচুরিপানা আশ্বিন-কার্তিক মাসে খাল থেকে এ অঞ্চলের নবগঙ্গা ও চিত্রা নদীতে নেমে আসে। কিন্তু পর্যাপ্ত জোয়ার-ভাটা না থাকায় এসব কচুরিপানা দক্ষিণের লোনা পানিতে নামতে পারে না। উল্টো কচুরিপানা আরও বংশবিস্তার করে।

ফলে নড়াইলের মিঠাপুর, নলদী, জয়পুর, রতডাঙ্গা, নড়াইল শহর এলাকা, গোবরা, খড়রিয়া এলাকার নদী বছরের অর্ধেকের বেশি সময় কচুরিপানায় ভরা থাকে। ফলে নড়াইলে পণ্যবাহী ট্রলার, কার্গো, নৌকা চলাচল করতে পারে না। মাছ ধরতে না পারায় জেলেরাও হয়ে পড়ে বেকার। এছাড়া নদীর তীরে গড়ে ওঠা নড়াইলের চিত্রা রিসোর্ট এবং ডিসি পার্কে আসা অসংখ্য পর্যটক এবং বিভিন্ন এলাকা থেকে নৌ-পথে ভ্রমণে আসতে পারে না। নদী তীরবর্তী প্রায় ২৫টি ঘাটের মানুষ সময়মত নদী পারাপার হতে পারে না। আবার নদীর নব্যতাও নষ্ট হচ্ছে।

এ কার্যক্রমের আওতায় নড়াইল পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, জেলা প্রশাসন ও নড়াইল পৌরসভার সহায়তায় চিত্রা ও নবগঙ্গা নদীর ৪০ কিলোমিটার এলাকাজুড়ে এ কচুরিপানা পরিষ্কার কাজ শুরু হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit