বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
জালিয়াতির অভিযোগে ইরানে এই প্রথম সংসদ সদস্যের কারাদণ্ড শেনজেন ভিসার সিদ্ধান্ত আর নেবে না ঢাকার সুইডিশ দূতাবাস শেনজেন ভিসা কী? কেন এটি নিয়ে এতো আলোচনা, আবেদন করবেন যেভাবে আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ও দালালদের প্রতারণা ঠেকাতে রাঙামাটিতে আইনজীবীদের বিক্ষোভ  র‍্যালি আশুলিয়ায় আগুনে পুড়েছে ১০ পরিবারের জমানো সম্বল মিথ্যা মামলা ও অপ-প্রচারের প্রতিবাদে আশুলিয়ায় সংবাদ সম্মেলন চৌগাছায় জিসিবি আদর্শ কলেজে নবীন বরণ  নতুন ছবির শুটিং শুরুর আগে কোন আশঙ্কায় ভোগেন মিমি চৌগাছায় সোনালী অতীত ক্লাবের উদ্বোধন ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

নিয়মিত কফি পানে কমবে স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৮৫ Time View

লাইফস্টাইল ডেস্ক : স্বাস্থ্য সচেতনরা আবার দুধ চিনি ছাড়া কালো কফি খেতেই বেশি পছন্দ করেন। অনেকে আবার শরীরচর্চার আগে কালো কফি দিয়ে শুরু করেন ব্যায়াম। বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গ্রিন কফি। এ কফির রং হল সবুজ। তবে বাণিজ্যিক কারণে কফি বীজকে গুঁড়ো করে খয়েরি বা বাদামি রং দেওয়া হয়। কফির মধ্যে থাকে ক্যাফেইন ও ক্লোরোজেনিক অ্যাসিড। মানুষের শরীরে বিপাক ক্রিয়ার ভাল মন্দের উপর ক্যাফেইনের একটি ভূমিকা রয়েছে। ক্লোরোজেনিক অ্যাসিডের সাহায্য ক্যাফেইন পৌষ্টিকনালীতে কার্বোহাইড্রেট শোষণ কমাতে পারে।

গ্রিন কফি শরীরে যত্ন নেয় কী ভাবে?

ডায়াবেটিস নিয়ন্ত্রণে

ক্যাফেইন যুক্ত কফি পানে ক্লান্তি দূর হয়। অন্যদিকে ক্যাফেইন যুক্ত বা বিহীন যে কোনো ধরনের কফি টাইপ টু ডায়াবেটিস রোগের ঝুঁকি কমায়। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত খেতে পারেন গ্রিন কফি।

শরীরের বর্জ্য পদার্থ দূর করতে সাহায্য করে


শরীরের বাড়তি মেদ ঝরাতে
গ্রিন কফিতে উপস্থিত ক্লোরোজেনিক অ্যাসিড শরীরের বিপাক ক্রিয়া উন্নত করে। হজম ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে ওজন বাড়তে পারে না। বাড়তি মেদ ঝরাতে শরীরচর্চার পাশাপাশি গ্রিন কফিও খেতে পারেন।

রক্তচাপ নিয়ন্ত্রণে

অনিয়ন্ত্রিত জীবনযাপন, কাজের চাপ, উদ্বেগ সব মিলিয়ে বয়স নির্বিশেষে রক্তচাপের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন উপকারী উপাদান সমৃদ্ধ গ্রিন কফি রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। নিয়মিত গ্রিন কফি খেলে শরীরের বিভিন্ন সমস্যার চটজলদি সমাধান হয়।

দিনে ২ কাপ কফি, ধৈর্য ও গতি বাড়াতে সহায়ক। নিয়মিত কফি পান করলে স্ট্রোকের আশঙ্কা কমে। এ ছাড়া কফিতে বাতের সমস্যা কমে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৩,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit