মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

কোটালীপাড়ায় একসঙ্গে ১২শ শিশুর জন্মদিন পালন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একসঙ্গে ১২শ শিশুর জন্মদিন পালন করা হয়েছে। আজ বুধবার উপজেলার কমলকুড়ি বিদ্যানিকেতন হলরুমে ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির নিবন্ধিত ও  কমউনিটি ১২শ শিশুর জন্মদিন পালন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভীয়া ডেইজীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে  প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার রকিবুল ইসলাম শুভ, কৃ্ষি সম্প্রসারণ অফিসার দেবাশীষ দাস, ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির গ্রোগ্রাম অফিসার আলবার্ট সরকার,পার্থ সারথী, লিটন কোড়াইয়া, শিশু হাবিবা আক্তার উর্মি, প্রদীপ রায় বক্তব্য রাখেন। 

জন্মদিন অনুষ্ঠানে আগত স্কুলছাত্র প্রদীপ রায় বলেন, জন্মদিনের অনুষ্ঠান কি, এটা আমাদের আগে জানা ছিল না। এই অনুষ্ঠানে এসে আমরা জন্মদিন অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে পেরেছি।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, এসব দরিদ্র শিশুদের পরিবার আর্থিকভাবে অস্বচ্ছল থাকার কারণে তারা তাদের ছেলে-মেয়েদের জন্মদিন পালন করতে পারে না। তাই ওয়ার্ল্ড ভিশন যে জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেছে এ জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।

ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভীয়া ডেইজী অনুষ্ঠানে আগত শিশুদের উদ্দেশে বলেন, তোমরা বড় হয়ে তাদের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান দিয়ে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করবে। অনুষ্ঠানে আগত ১২শ শিশুর প্রত্যেককে উন্নত খাবার এবং জন্মদিনের উপহার হিসেবে ১টা করে মশারি দেওয়া হয়।

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৩,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit