শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

আশুলিয়ায় ঘুড়ি উড়াতে গিয়ে শিশুর মৃত্যু 

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২০৪ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় বাসার ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে আশুলিয়া থানার এসআই মাসুদ আল মামুন ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, সোমবার সন্ধ্যায় আশুলিয়ার কুরগাঁও বেকারির গলি এলাকায় হাজী আনোয়ার হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত মোঃ হোসেন কুরগাঁও এলাকার মোঃ মিন্টুর ছেলে। সে তার পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো।

স্থানীয়রা জানান, বিকেলে বাসার ছাদে ঘুরি উড়াতে যায় শিশু হোসেন। একপর্যায়ে ঘুরিটি ছাদঘেঁষা বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে আটকে গেলে তা ছাড়াতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশুটি। এরপর কিছুক্ষণ লাইনের তারের সাথে ঝুলে থাকে এবং এর পরে  নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতেই তার মৃত্যু হয়। পোস্টমর্টেম শেষে তার পরিবারের কাছে সকালে মরদেহ হস্তান্তর করা হয়।
এদিকে সাথানীয়রা অভিযোগ করে বলেন, আনোয়ার হোসেন নামের স্থানীয় বহুতল ভবনের মালিক ইমারত আইন না মেনেই বাড়ি নির্মাণ করেছেন। বিদ্যুতের খুঁটিঘেষে ঝুঁকিপূর্ণভাবে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। এমনকি পুরো ছাদটি অরক্ষিত ছিলো। কোন রেলিংও নির্মাণ করা ছিলো না। এবিষয়ে আশুলিয়া থানার (এস আই) মাসুদ আল মামুন জানান, মরদেহ ময়ণা তদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। এছাড়া অরক্ষিত বাড়ির বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে। এবিষয়ে আইনগত সিদ্ধান্ত প্রক্রিয়াধীন। 

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit