বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সঙ্গে এরদোগানের বিশেষ ইফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফেব্রুয়ারিতে তুরস্কে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সঙ্গে বিশেষ ইফতারে (নৈশভোজ) অংশ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। দেশটির ঐতিহাসিক শহর ইস্তান্বুলে রোববার এ বিশেষ ইফতারের আয়োজন করা হয়।

ডেইলি সাবাহ জানিয়েছে, ইফতার পার্টিতে এরদোগান ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশটির দক্ষিণাঞ্চল পুনর্গঠনের ব্যাপারে গুরুত্বারোপ করেন। গত মাসের শক্তিশালী ভূমিকম্পে দেশটির ৫০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমাদের লক্ষ্য হলো— ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করা। ক্ষতিগ্রস্তদের চাহিদা মেটাতে আগামী দিনে পর্যাপ্ত ভবন নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। এর মধ্যে প্রথম বছরে ৩ লাখ ১৯ হাজার এবং সর্বমোট ৬ লাখ ৫০ হাজার বাড়ি তৈরি করা হবে।

গত ৬ ফেব্রুয়ারি আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের ১১টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির শিকার হয়েছেন এক কোটি ৩৫ লাখের বেশি মানুষ। সেই সঙ্গে প্রায় তিন লাখ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ডেইলি সাবাহর অপর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় ১৪ হাজার ৬০০ বাণিজ্যিক দোকান নির্মাণ করা হবে। এর মধ্যে তিন হাজার দোকান নির্মাণ করা হবে আদিয়ামান প্রদেশে।

সোমবার এক জনসভায় এ ঘোষণা দিয়ে এরদোগান বলেন, এসব দোকান স্থানীয় দোকান মালিক ও ব্যবসায়ী, যারা ভূমিকম্পে সব কিছু হারিয়ে পথে বসে গেছেন, তাদের দেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২৮ মার্চ ২০২৩,/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit