বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে: ওমর সানী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১০৭ Time View

বিনোদন ডেস্ক : লাইট-ক্যামেরার দুনিয়া থেকে খানিকটা দূরে আছেন ওমর সানী। ব্যবসা আর পরিবার নিয়েই তার ব্যস্ততা। পর্দার জীবন থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিনেতা বেশ সরব। ছবি শেয়ার করে স্মৃতিচারণা করেন ওমর সানি। পাশাপাশি বিভিন্ন ইস্যুতেও আওয়াজ তোলেন, নিজের মন্তব্য দেন। সোমবার (২৭ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন ওমর সানি। তাতে হইহই রব ওঠে নেটদুনিয়ায়।

নিজের ছবি পোস্ট করে ওমর সানি লিখেছেন, ‘অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে। প্রায় ৮০ শতাংশ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অফার ছিল আমাদের দুজনের। কিন্তু যাইনি। যখন ফিল করব যাওয়া উচিত তখন দেখা যাবে। আমাদের যাওয়া নিয়ে কিছু যায়-আসে না, কিন্তু তারপরও বলব, অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে।’

অভিনেতার এ পোস্টের কমেন্টস বক্সে তার সঙ্গে সহমত পোষণ করেছেন অনেকে। জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আলিম উল্যাহ লিখেছেন, ‘সব সময়, সব জায়গায়, দেরিতে হলেও টনক নড়ল।’ গীতিকার অনুরূপ আইচ লিখেছেন, ‘হা হা হা…ঈদের আগে কিছু ব্যবসায়ীর কাজ ব্যবসা করা। সেটা বৈধ বা অবৈধ কি না তা ভাবে কয়জন!’

ওমর সানীর অভিষেক হয়েছিল ১৯৯২ সালে। নুর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে। মৌসুমীর বিপরীতে প্রথমবার অভিনয় করেন ১৯৯৪ সালে। দিলীপ বিশ্বাসের ‘দোলা’ সিনেমায় দেখা যায় তাদের। খলনায়ক হিসেবেও সফলতা পেয়েছেন ওমর সানী। ২০০৩ সালে ‘ওরা দালাল’ সিনেমায় দেখা যায় তাকে।

১৯৯৬ সালের ২ আগস্ট মৌসুমীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওমর সানী। সানী-মৌসুমী দম্পতির দুই সন্তান, ফারদিন এহসান স্বাধীন ও ফাইজা।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit