বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

বিচার বিভাগ সংস্কার পরিকল্পনা পেছালেন নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দেশজুড়ে তীব্র বিরোধিতা ও তুমুল বিক্ষোভের মুখে বিচার বিভাগীয় সংস্কারের উদ্যোগ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার (২৭ মার্চ) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ঐকমত্যে পৌঁছানোর জন্য সংস্কার পরিকল্পনাটির বাস্তবায়ন পরবর্তী সংসদ অধিবেশন পর্যন্ত পিছিয়ে দেওয়া হবে।

এর আগে সরকারের একজন উগ্র-ডানপন্থী সদস্য এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির বলেন, প্রধানমন্ত্রী এই পরিবর্তনের উদ্যোগের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ পিছিয়ে দিতে রাজি হয়েছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী হিসেবে আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি। ইসরায়েল কোনো গৃহযুদ্ধ চায় না। এর আগে সরকারের একজন উগ্র-ডানপন্থী সদস্য এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির বলেন, প্রধানমন্ত্রী এই পরিবর্তনের উদ্যোগের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ পিছিয়ে দিতে রাজি হয়েছেন।

এ উদ্যোগের বিরুদ্ধে দেশটিতে প্রায় সর্বস্তরের হাজার হাজার মানুষ দীর্ঘদিন ধরে বিক্ষোভ করছেন। বিশেষ করে গতকাল সোমবার সারা দেশ জুড়ে ডাকা ধর্মঘটের কারণে বিমান ও সমুদ্র বন্দর অচল হয়ে পড়ে, ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও দোকানপাটও বন্ধ হয়ে যায়। ডাক্তার ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও ধর্মঘটে যোগ দেন।

এর আগে সংস্কারের উদ্যোগ বন্ধ করার ডাক দিয়ে বরখাস্ত হন সরকারের প্রতিরক্ষামন্ত্রী, দেশটির শক্তিশালী সামরিক বাহিনীও এর বিরোধিতা করছে, এমনকি ইসরায়েলের প্রেসিডেন্ট স্বয়ং প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছিলেন এই পরিকল্পনা পরিত্যাগ করার জন্য।

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit