রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

রমজানে ওমরাহ পালন নিয়ে সৌদির নতুন নির্দেশনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : করোনা মহামারির পর রমজানে ওমরাহ পালন করতে মক্কা ও মদিনায় পাড়ি জমিয়েছেন বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম। ফলে পবিত্র কাবাঘর প্রাঙ্গণে তৈরি হয়েছে ওমরাহযাত্রী ও মুসল্লিদের উপচে পড়া ভিড়। তাই ওমরাহ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। এক বিবৃতিতে পবিত্র রমজানে একবারের বেশি ওমরাহ করা যাবে না বলে জানিয়েছে দেশটির মন্ত্রণালয়।

সৌদি গেজেটের প্রতিবেদনে জানা যায়, রমজান মাসে একবারই ওমরাহ পালন করা যাবে। একবারের বেশি ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে না। সব মুসল্লি যেন সহজে ও স্বাচ্ছন্দ্যে ওমরাহ পালনের সুযোগ পান মূলত সে কারণেই এই নির্দেশনা দেওয়া হয়। ‘নুসুক’ অ্যাপের সাহায্যে ওমরাহ পালনের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করা যাবে। নির্ধারিত তারিখে অ্যাপয়েন্টমেন্ট না পেলে অন্য তারিখে তা খুঁজতে বলা হয়।

মুসল্লিদের জন্য বাংলাসহ বিভিন্ন ভাষায় দেড় লাখের বেশি কোরআন অনুবাদ কপি সরবরাহ, বাংলাসহ ১০ ভাষায় জুমার খুতবার তাত্ক্ষণিক অনুবাদের ব্যবস্থা রয়েছে। উল্লেখ্য জেনারেল প্রেসিডেন্সির তথ্যমতে, রমজানের প্রথম জুমার নামাজে অংশ নিয়েছেন ৯ লাখ ৭৬ হাজার ১৭ জন মুসল্লি। নামাজে অংশ নিতে মসজিদের ছাদসহ সুবিস্তৃত প্রাঙ্গণ ও আশপাশ ছিল মুসল্লিদের পদচারণে মুখরিত।

সূত্র : হারামাইন ওয়েবসাইট

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit