রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় বাইডেন বললেন ‘জয় বাংলা’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতা বিষয়টি গভীরভাবে অনুধাবন করেন। কারণ বীরত্বপূর্ণ যুদ্ধের মধ্যদিয়ে ১৯৭১ সালে তারা ভাগ্য নির্ধারণ করেন ও নিজ ভাষায় কথা বলার সুযোগ করে নেন। সামনের দিনের নির্বাচনের কথা উল্লেখ করে বাইডেন গণতন্ত্র, সমতা, মানবাধিকার এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতি দুই দেশের জনগণের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেন। 

 
চিঠিতে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ এবং মহামারিকালে বাংলাদেশের বৈশ্বিক অবদানের জন্য ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ উদারতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে জানিয়ে বাইডেন বলেন, সংকটের টেকসই সমাধান খুঁজে পেতে যুক্তরাষ্ট্র অবিচল অংশীদার হিসেবে পাশে থাকবে।

চিঠির শেষে বাইডেন লিখেছেন, ‘গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দিবস উদযাপন উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে শুভকামনা জানাই, জয় বাংলা।’

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit