রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

তিউনিসিয়ায় দুই নৌকাডুবিতে ২৯ অভিবাসীর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুই নৌকাডুবির ঘটনায় অন্তত ২৯ অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন।

স্থানীয় সময় রোববার এসব নাগরিক অবৈধভাবে ইতালি উপকূলে যাচ্ছিলেন। তারা সবাই আফ্রিকার সাবসাহারা অঞ্চলের বিভিন্ন দেশের নাগরিক বলে জানিয়েছে তিউনিশিয়ার সরকারি কর্মকর্তারা।

গত পাঁচ দিনে তিউনিশিয়া উপকূলে এই নিয়ে অভিবাসনপ্রত্যাশী বহনকারী সাতটি নৌকাডুবির ঘটনা ঘটল। এর আগে গত চার দিনে পৃথক আরও চারটি নৌকাডুবির ঘটনা ঘটে।

মূলত বৈধ কাগজ ছাড়া অবৈধভাবে আফ্রিকার বিভিন্ন দেশের যেসব নাগরিক তিউনিশিয়ায় আছেন, তাদের ধরপাকড় অভিযান শুরুর পরেই এই নৌকাডুবির পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।

এদিকে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের কর্মকর্তারা জানিয়েছেন, শেষ ২৪ ঘণ্টায় ভূমধ্যসাগরে অবস্থিত ইতালির এই দ্বীপে আড়াই হাজার অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছেন, এক দিনে এর আগে এত অভিবাসনপ্রত্যাশী যাননি।

এদিকে রয়টার্সের খবরে বলা হয়েছে তিউনিসিয়ার উপকূলরক্ষীরা জানিয়েছেন অভিবাসী আসা বন্ধ করতে পদক্ষেপ নিচ্ছেন তারা। গত চার দিনে ইউরোপের দিকে যাওয়া প্রায় ৮০টি জাহাজ আটকানোর পাশাপাশি ৩ হাজারের বেশি অভিবাসীকে আটক করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit