রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

লিটন ঝড় থামালেন ক্রেইগ ইয়াং

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : ইনিংসের শুরুটাই করেছিলেন ছক্কা মেরে। সেই শুরু যেন থামাতেই চাচ্ছিলেন না লিটন দাস। উড়ছিলেন শূন্যে। তার ব্যাটিং জাদুতে তুলোধুনো করছিলেন আইরিশ বোলারদের। তবে সব পথচলার যেমন সমাপ্তি আছে, তেমনি ব্যাটসম্যানদেরও থামতে হয়। লিটনের ব্যাটে পাওয়ার প্লেতে বাংলাদেশ পেয়ে যায় ৮১ রান। যা তাদের সর্বোচ্চ সংগ্রহ। সেই ঝড় অষ্টম ওভারে এসে থামান ক্রেইগ ইয়াং।

লিটনকে আজ অতি আত্মবিশ্বাসীই মনে হয়েছে। আর সে কারণেই কি না অতিরিক্ত আলগা শট খেলে ফেললেন তিনি। ইয়াংয়ের বলে ব্যাট চালিয়ে মিড অফে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন লিটন, ২৩ বলে ৪৭ রান করেই থেমেছেন লিটন। রনির সঙ্গে তার ওপেনিং জুটি থেমেছে ৯১ রানে। ফেরার আগে তার ব্যাট থেকে আসে চারটি চার ও তিনটি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ২০০ এর বেশি। উইকেটে এসেছেন নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। ৯ ওভার শেষে ১০৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ ১ উইকেট হারিয়ে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৩,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit