বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে লেবাননেও যুদ্ধবিরতি চাইলো অস্ট্রেলিয়া-স্পেন মধ্যপ্রাচ্যের সংঘাতে স্পেন–আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচ বাতিল গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড আটোয়ারীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ‎পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির তীব্র প্রতিবাদ তালাকের জেরে খুন,অতঃপর ঐতিহ্যের প্রতীক সম্বলিত ঝালকাঠি চত্বর উদ্বোধন নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি ডিজেল জব্দ গারো পাহাড়ের সবুজে ঘেরা শেরপুর-৩ আসনের নির্বাচনে বিএনপি- জামায়াতের লডাই হবে শেয়ানে শেয়ানে নওগাঁয় শিক্ষার্থীদের নিয়ে মাদক ও সাইবার অপরাধে পুলিশের মতবিনিময়

মাশরাফির ৫ উইকেটে নতুন মাইলফলক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগে এসেও বিপিএলের সেই বিধ্বংসী রূপ ধরে রেখেছেন মাশরাফি বিন মর্তুজা। তার পাঁচ উইকেট শিকারে প্রতিপক্ষ মোহামেডান মাত্র ৮০ গুটিয়ে গেছে।

সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছেন মাশরাফি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এ নিয়ে ষষ্ঠবার ফাইফার পেলেন তিনি। আজকের ৫ উইকেটে এবারের প্রিমিয়ার লিগে ৪ ম্যাচে ১১টি উইকেট পেয়েছেন এ পেসার।

এদিন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে তিনি নেমেছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। ৮.৪ ওভারে ১৭ তিনি নিয়েছেন ৫ উইকেট। একইসঙ্গে ৩ ওভার মেইডেনও পেয়েছেন।

৫০ ওভারের ম্যাচে মোহামেডান খেলেছে কেবল ২২.৪ ওভার। এক সৌম্য সরকার ছাড়া আর কোনো ব্যাটারই লড়াই করতে পারেননি। তিনি করেছেন সর্বোচ্চ ৪১ রান। দুই অংকের ঘর স্পর্শ করেছেন আরেকজন ব্যাটার। ইমরুল কায়েস। তিনি করেছেন কেবল ১১ রান।

পাঁচ উইকেট শিকারের পথে আরও একটি  মাইলফলক স্পর্শ করেছেন মাশরাফি। লিস্ট ‘এ’ ক্রিকেটে পূর্ণ করেছেন সাড়ে চারশ উইকেটের কোটা। এই ম্যাচে নামার আগে উইকেট ছিল ৪৪৭টি। বর্তমানে ৪৫২টি।

কিউএনবি/অনিমা/২৭ মার্চ ২০২৩,/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit