সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

মাঝ আকাশে অল্পের জন্য সংঘর্ষ এড়াল দুই উড়োজাহাজ, দুই নিয়ন্ত্রক বরখাস্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ নয়াদিল্লি থেকে এবং নেপাল এয়ারলাইনসের একটি উড়োজাহাজ কুয়ালালামপুর থেকে কাঠমাণ্ডুতে যাচ্ছির। কাঠমান্ডুর আকাশসীমায় অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পায় উড়োজাহাজ দুটো। 

গত শুক্রবার সকালে এই ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএএন)।  দায়িত্বে অবহেলার অভিযোগে সিএএএন কাঠমান্ডু বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের দুই কর্মীকে বরখাস্ত করা হয়েছে,। তারা ঘটনার সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে ছিলেন।

দুই কর্মীকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র জগন্নাথ নিরৌলা। তিনি বলেন, ঘটনার সময়ে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি ১৯ হাজার ফুট উঁচু থেকে নিচে নামছিল। ঠিক ওই সময়ে ১৫ হাজার ফুট উচ্চতায় উড়ছিল নেপাল এয়ারলাইনসের উড়োজাহাজটি।

নিরৌলা জানান, দুটি উড়োজাহাজ মুখোমুখি হতে পারে, হঠাৎ রাডারে এটা দেখেই নেপাল এয়ারলাইনসের উড়োজাহাজটি ৭ হাজার ফুট উচ্চতায় নেমে আসে। এতে করে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে বেঁচে যায় উড়োজাহাজ দুটি। এ ঘটনার পরপরই নেপালের কর্তৃপক্ষ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করে।

তবে এ ঘটনায় এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কারও বক্তব্য পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/২৭ মার্চ ২০২৩,/দুপুর ২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit